শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ওয়েলফেয়ার এসোসিয়েশন এসএসসি ৯৭, এইচএসসি ৯৯-এর উদ্যোগে ৪শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

reporter / ২৩১ ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

মোঃ মুছা তপাদারঃ
‘মানবতার সেবায় আমরা’ শ্লোগানে ওয়েলফেয়ার এসোসিয়েশন এসএসসি ৯৭, এইচএসসি ৯৯-এর উদ্যোগে অসহায় দুস্থ মানুষজনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর শহরের বড়স্টেশনে ৪শতাধিক ব্যক্তিকে এ সেবা প্রদান করে সংগঠনটি।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সংগঠনের সদস্য ঢাকা থেকে নর্দান মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ইউসুফ শিবলী, ঢাকা বেলভিউ হাসপাতালের ডা. নূর-এ-আলম, চাঁদপুর সদর হাসপাতালের ডা. মো. মহিউদ্দিন।
ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সদস্য সরোয়ার আলম খান, মশিউর রহমান মানিক, ডা. তানভির আহমেদ আরিফ, আবুল বারাকাত লিজন পাটওয়ারী, শুভাশীষ ঘোষ শ্রীগুরু, মো. ইলিয়াছ খান নিজেল, জাফর আহমেদ দেওয়ান, ফারহানা ইভা, সুবর্ণা পোদ্দার, মুন্নি আক্তার, ইকবাল হোসেন, জাফর আহমেদ শিপন, সৈয়দ মো. ওমর ফারুক, নেয়ামুল হাসান প্রমুখ।
সেবামূলক এ প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলো চাঁদপুরের এসএসসি ৯৭ ব্যাচ এবং এইচএসসি ৯৯ ব্যাচের সদসবৃন্দ।


এই বিভাগের আরও খবর