শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

বিলে রিং জাল পাতাকে কেন্দ্র করে 

কচুয়ায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা

reporter / ৪২২ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
কচুয়া: মারধরের শিকার নীরিহ ইউসুফ মিজি। 

চাঁদপুরের কচুয়ার পশ্চিম নোয়াদ্দা গ্রামে চাউরার বিলে রিংজাল পাতাকে কেন্দ্র করে প্রতিবেশির হাতে ইউসুফ মিজি নামের এক ব্যাক্তি মারধরের শিকার ও তাকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। একই বাড়ির হাশিম মিজির ছেলে মো. ফারুক মিজির বিরুদ্ধে প্রতিবেশিকে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগ উঠে। এ ঘটনায় হামলার শিকার নীরিহ কৃষক মো. ইউছুফ মিজি প্রভাবশালী ফারুক মিজির হুমকি-ধমকিতে ভয়ে ন্যায় বিচার না পেয়েই বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।
  জানা গেছে, উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের নোয়াদ্দা মিজি বাড়ির সিরাজ মিজির ছেলে মো. ইউছুফ মিজির প্রতি বর্ষা মৌসুমে বিলে জাল (পেতে) বসিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। শনিবার সকালে ইউছুফ মিজি নোয়াদ্দা পশ্চিম চাউড়ার বিলে জাল বসাতে গেলে একই বাড়ির প্রভাবশালী ফারুক মিজি অহেতুক তার সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তাকে মারধর করে বগা কাঁিচ দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এসময় নীরিহ কৃষক মো. ইউছুফ মিজির ডাক-চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ হোসেন ফরাজী বলেন, নীরিহ কৃষক মো. ইউছুফ মিজিকে মারধরের বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে খোঁজ খবর করে বিষয়টি মিমাংশা করা হবে। এদিকে নীরিহ কৃষক মো. ইউছুফ মিজিকে অন্যায় ভাবে মারধরের ঘটনায় হামলাকারী ফারুক মিজির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।


এই বিভাগের আরও খবর