শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

কচুয়ায় হরতালে মাঠে নেই বিএনপি-জামায়াত

reporter / ৪৩০ ভিউ
আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
কচুয়া-২: বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কচুয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল।

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কচুয়ায় ঢিলে-ঢালাভাবে চলছে। সকাল থেকে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে উপজেলার গুরুত্বপূর্ন সড়কগুলোতে যানবাহন চলতে দেখা গেছে। তবে ভারী যানবাহন অন্য দিনের চেয়ে কিছুটা কম রয়েছে।

হরতালের মধ্যেই কর্মজীবী মানুষদের কাজে বের হতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট যথারীতি খুলেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কে দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীদের এবং হয়নি কোথাও মিছিল-সমাবেশ।
অপ্রীতিকর ঘটনাতে এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 


এই বিভাগের আরও খবর