বিল্লাল মাসুমঃ
কচুয়া উপজেলার সাচার বাজারে অবস্থিত সাচার পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে থানা পুলিশের উপ- পরিদর্শক ( এস আই) মো: সুদীপ্ত শাহীন যোগদান করেছেন।
সদ্য বিদায়ী ইনচার্জ মো: নাজিম উদ্দিনের চাঁদপুর থেকে বদলী জনিত কারণে তাকে এ পদে দায়িত্ব দেয়া হয়।
এসআই মো: সুদীপ্ত শাহীন ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর কচুয়া থানায় যোগদান করে অত্যন্ত সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।এর আগে তিনি ২০১৪ সালের ২০ ডিসেম্বর সর্ব প্রথম বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) হিসেবে ঢাকা জেলায় যোগদান করে বিভিন্ন জেলায় সাহসীকতার সাথে দায়িত্ব পালন করেন।
এসআই মো: সুদীপ্ত শাহীনের গর্বিত বাবা ব্রাহ্মনবাড়িয়া জেলার একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তিনি ওই জেলার নবীনগর উপজেলার কাটতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো: হেবজুল বারীর সুযোগ্য সন্তান। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক ছেলে সন্তানের জনক।
এদিকে সাচার পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে নতুন দায়িত্ব পালনে ও এলাকার সার্বিক আইনশৃংখলা বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা ও দোয়া কামনা করেছেন।