শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ঘুষ কেলেঙ্কারীর অভিযোগে ফরিদগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনোয়ার বরখাস্ত

reporter / ৩৫৯ ভিউ
আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের জেলার ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিমকে ঘুষ কেলেঙ্কারীর অভিযোগে শাস্তিমুলক বদলীসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
গতকাল রোববার (১৩ আগষ্ট) চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এই আদেশ জারি করেন। এটি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার ।
জানা যায়, সম্প্রতি সুবিদপুর ইউনিয়নের গুপটি মৌজার সেবা গ্রহিতা জনৈক মো.শহিদুল্লাহর ২০ শতাংশ জমির খারিজ করাতে গিয়ে ৭০ হাজার টাকা ঘুষ চান ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিম। পরে ৪৫ হাজার টাকা ঘুষ দেওয়া হলেও গ্রাহক শহিদুল্লাহর জমি খারিজ করে না দেওয়ায় তার একটি ভিডিও কৌশলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিমের বিরুদ্ধে  প্রকাশ্যে ঘুষ বাণিজ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ পাওয়ার সাথে সাথে আমরা তাকে সেখান থেকে তাৎক্ষনিক হাইমচরের নীলকমল ইউনিয়নে বদলী করি।
পরে গতকাল রোববার সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করি। তবে এর আগে চাঁদপুরের জেলা প্রশাসক নির্দেশে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মাধ্যমে বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়ার সাথে সাথে এই ব্যবস্থ নেওয়া হয়।
জানা যায়,সম্প্রতি সুবিদপুর ইউনিয়নের গুপটি মৌজার সেবা গ্রহিতা জনৈক মো.শহিদুল্লাহর ২০ শতাংশ জমির খারিজ করাতে গিয়ে ৭০ হাজার টাকা ঘুষ চান ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিম। পরে ৪৫ হাজার টাকা ঘুষ দেওয়া হলেও গ্রাহক শহিদুল্লাহর জমি খারিজ করে না দেওয়ায় তার একটি ভিডিও কৌশলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী আনোয়ারুল আজিমের সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


এই বিভাগের আরও খবর