মোঃ আলমগীর হোসেনঃ
চাঁদপুরের হাইমচর উপজেলর চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহব্বায়ক ও চরভৈরবী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম জালাল উদ্দীন চোকদারের ছেলে হাইমচর উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সম্মানিত সদস্য, উপজেলা কমিউনিটি পুলিশং এর সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ জুবায়ের শিমুল চোকদার।
চরভৈরবী ইউনিয়ন সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপিকে ইউসুফ জুবায়ের শিমুল চোকদারের পরিবারের কৃতজ্ঞতা জানান।