সেলিম হোসেনঃ
হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের শহর আলীর মোরের এর রোমান শিল্পায়নের অত্যচারের অতিষ্ঠ এলাকার জনগণ।
হাইমচর উপজেলার শহর আলী মোরের স্বর্ন ব্যবসায়ী মাসুদ এর রমরমা সুদের ব্যবসায় সর্বহারা হচ্ছে নীরিহ সাধারণ মানুষ।
মনির প্রধানিয়া ও সৈয়দ জামাল হাওলাদার সহ একাধিক ব্যক্তি এই বিষয়টি নিয়ে অভিযোগ করেন। অভিযোগ কারিরা বলেন,মাসুদ স্বর্নকার এলাকার দরিদ্র মানুষ বিপদে পড়ে তাহার কাছে স্বর্নলংকার জিম্মায় রেখে স্বর্নের দামের অর্ধেক টাকা মুনাফার বিনিময়ে মানুষকে দেয়।
১শ টাকায় ৩/৫ টাকা সুদ নিয়ে থাকে,একাধিক ভুক্তভোগী ব্যক্তি বলেন, ১বছর সময়ে ২০হাজার টাকা মূল্যের স্বর্নের অলংকার জিম্মায় দিয়ে ১৫হাজার টাকা নেই,৮ মাসের সুদের টাকা দেওয়ার পরে ও ১৫ মাসের সময় আমাকে না বলে আমার জিনিস ভেঙ্গে ফেলেছে।
ভুক্তভোগীরা বলেন,মাসুদ স্বর্নকার এলাকায় প্রভাব খাটিয়ে এসব অত্যাচার ও অপকর্ম করে যাচ্ছে।
এ বিষয়ে মাসুদ স্বর্ণকার বলেন, এমন কোন কাজ আমি করিনি যা করি বৈধভাবেই করি।
এ বিষয়ে মাসুদ স্বর্ণকারের কাছে তাহার সমিতির থেক দেওয়া বৈধ কাগজপত্র চাইলে কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানায় এবং রেগে উঠেন।
তিনি আরো বলেন সময় মতো টাকা না দিলে অলংকার ভেঙে ফেলাই আমাদের নিয়ম এ বিষয়ে কোনো আইন বেআইন বুঝিনা।