নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ২০ জুলাই বুধবার চাঁদপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও, উপাদী উত্তর, কচুয়া উপজেলার কড়ইয়া, শাহরাস্তি উপজেলার চিতোষৗ পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার, অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মৎ রাশেদা আক্তার সহ বক্তব্য রাখেন ।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের উদ্দেশ্যে কোনো প্রার্থী নির্বাচনি এলাকায় নির্বাচনী আচরণ বিধি লগ্ন ও আইন শৃঙ্খলা ব্যর্থ হয় এমন কোন কাজ করলে, বিন্দু মাত্র ছাড় পাবেন না। নির্বাচনকে উৎসবমুখর করে তোলার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে থাকবে।
এসময় সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।