শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

reporter / ৪৫৩ ভিউ
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ  বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে এস এ টিভির ১৩তম বছরে পদার্পণ  ও  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আলোচনা সভা  ও কেক কাটায় অংশ নেন অতিথিবৃন্দ৷ সবাই  দেশের অন্যতম ফুল এইচডি স্যাটালাইট টিভি এস এ টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানের প্রশংশা করেন।
রবিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে  এস এ টিভির জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ নূরে আলম দীন।
 অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষ্ট গার্ড চাঁদপুর অঞ্চলের স্টেশন কমান্ডার লে: মো: ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, পুরান বাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: শোয়ায়েব, পরিবেশ অধিদপ্তরের উপ- পরিচালক মিজানুর রহমান, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী, দৈনিক প্রভাতী খবরের সম্পাদক আবদুল আউয়াল রুবেল, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, জামায়াত নেতা এপিপি এড: কাদের খান, ব্যবসায়ী নেতা আঃ বারী মনিক, দৈনিক চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক ফরিদুল ইসালাম উকিল প্রমুখ।
আলোচনা সভাটি উপস্থাপনায় ছিলেন এসএ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন ।


এই বিভাগের আরও খবর