নিজস্ব প্রতিবেদকঃ
গত ১৭ জুলাই রবিবার পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার চাঁদপুর জেলা হতে পিআরএলগামী পুলিশ সদস্য এটিএসআই মোঃ অহিদুর রহমান’কে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান সহ আনুষ্ঠানিকতার সহিত সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।
জীবনের বড় একটা অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর এবং একইসাথে দায়িত্বশীল পদে চাকুরী করে বিদায় নিয়েছেন। আমরা আপনার অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। অবসর-জীবন ভাল কাটুক এবং সুস্থ থাকুন পরিবারের সাথে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।