নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ১’শ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে, এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি জানায়, ১৯ অক্টোবর বুধবার সাড়ে পাঁচ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের দিক নিদের্শনায় এসআই(নিরস্ত্র)/শামীমা আক্তার ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে চাঁদপুর জেলার মতলব দক্ষিন থানাধীন নারায়নপুর ইউপিস্থ ৪নং ওয়ার্ডের চাপাতিয়া সাকিনের বাচ্চু প্রধানীয়ার মুদি দোকানের সামনে রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী সুমন প্রধানীয়া (৩৪), পিতা-এবাদুল্লাহ প্রধানিয়া, সাং-চাপাতিয়া, থানা-মতলব দক্ষিন, জেলা -চাঁদপুরকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে মতলব দক্ষিন থানায় এজাহার দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি।