শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে জব্দকৃত ৩০মণ ইলিশ পেল এতিম ও দুস্থরা

reporter / ২২৯ ভিউ
আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে কোস্টগার্ড অভিযানে ৩০মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিকেলে কোস্টগার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঁচিকাটার চর হতে আমিরাবাদগামী একটি যাত্রীবাহী স্টিলবডি (নৌযান) তল্লাশি করে ১ হাজার ২০০ কেজি(৩০ মণ) জাটকা ইলিশ জব্দ করে।
তিনি আরও জানান, মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর