শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে জাটকা সংরক্ষণে ১২২ মোবাইলকোর্টে ২৭৬টি মামলা

reporter / ২১১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করার অপরাধে গত ৫ এপ্রিল পর্যন্ত ৫৭৪ টি অভিযান ও ২৭৬ টি মামলা দায়ের করা হয়েছে । জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন,পুলিশ ,নৌ-পলিশ , কোস্টগার্ড ও সংশ্লিষ্ঠ মৎস্য কর্মকর্তগণ এ অভিযান পরিচালনা করেন।
এ ছাড়াও ১২২ টি ভ্রাম্যমান মোবাইল কোট
পরিচালনার মাধ্যমে ৬২ লাখ মিটার কারেন্ট জাল আটক ও ৩৮ মে.টন জাটকা জব্দ করেছে। ২৭৬ টি মামলা পরিচালনা করে ৩০১ জনকে আদারতের মাধ্যমে জেলে প্রেরণ করেছে ।
১২ এপ্রিল জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রস্তুতকৃত রির্পোটে এ তথ্য জানা গেছে ।
জানা যায়, প্রতিদিন জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনার ১শ কি.মি নৌ-সীমানায় বেলা ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু’মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করে সরকার। আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দু’বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে। জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে  অভিযান অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর । বাংলাদেশ নৌ-বাহিনী, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে ।


এই বিভাগের আরও খবর