শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ইফতার মাহফিল

reporter / ২৩৩ ভিউ
আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ 

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১ এপ্রিল) শহরের বিপণী বাগ আইএবি মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদীন।
তিনি বলেন, ওলামায়ে কেরামগণ জাতির শ্রেষ্ঠ সম্পদ, তাদের দিকনির্দেশনা ও পরামর্শ থাকলে সমাজের সকল প্রকার অসংগতি দূর করে অন্যায় ও ব্যভিচার মুক্ত আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। তাই আমরা সরকারকে বলবো, ওলামায়ে কেরামদেরকে জেলে আটক করে না রেখে এই রমজানে সকল আলেম-ওলামাদেরকে মুক্তি দিন। আলেম-ওলামাদের পরামর্শ ও দোয়া নিয়ে রাষ্ট্র পরিচালনা করুন, দেশে শান্তি আসবে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওঃ আনসার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ নাসির উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক সভাপতি মাওঃ নূরুলআমিন জিহাদী, বাবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও মুফতী ফারুক আহমেদ, বিশিষ্ট আলেম মাও শিহাব উদ্দিন আনসারী, মাওঃ আক্তার হোসেন, মাওঃ মোবারক হোসেন, জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাও হেলাল আহমাদ,
জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওঃ আবুল বাশার তালুকদার, মাওঃ রাসেল আহমেদ, মাওঃ রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর