শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত, ট্রাক চালক আটক

reporter / ৩৩৮ ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে ট্রাক চাপায় সুলতান গাজী (৩০) নামের ইজিবাইক চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘটনার পরপর স্থানীয়রা ট্রাক চালক শহীদুল ইসলাম কে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। শুক্রবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শহরের পুরান বাজার রঘুনাথুর ওয়াবদার রাস্তার মোড়ে এঘটনা ঘটে।

নিহত ইজিবাইক চালক সুলতান গাজী চাঁদপুর সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সাখুয়া গুচ্ছগ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে। তার তানভীর ইসলাম নামের ৭ মাসের সন্তান রয়েছে। আটক ট্রাক চালক শহীদুল যশোর জেলার মনিরামপুর গ্রামের মকসুদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সুলতান ইজিবাইক নিয়ে দুপুরে রঘুনাথপুর ওয়াবদার রাস্তার উপর আসলে দ্রæতগামী ট্রাকটি (যশোর ট ১১-৩৫৫০) তার ইজিবাইক কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুলতান মারা যায় এবং ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকে থাকা একজন যাত্রী লাফিয়ে রাস্তায় পড়ে যাওয়ায় প্রানে রক্ষা পায়।

স্ত্রী তাসলিমা বেগম জানায়, আমরা থাকতাম গুচ্ছগ্রাম। আমাদের একটা অবুঝ শিশু রয়েছে। আমার অবুঝ শিশুটি এতিম হয়ে গেল বলে কান্নায় ভেঙ্গে পড়েন। ঘটনার পরপর চাঁদপুর সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) মোঃ রাশেদুদজামান ট্রাকটি জব্দ করে ঘাতক চালককে আটক করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, ট্রাকসহ চালক কে আটক করা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর