শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে দ্রুতগতির পিকআপের চাপায় কলেজছাত্র নিহত

reporter / ৩৯১ ভিউ
আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে দ্রুতগামী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সামির ইয়াসিন সুশান(২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
গতকাল ১৭ এপ্রিল রোববার ভোরে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুশান মৃত্যুরবণ করেন।
এর আগে ১৬ এপ্রিল শনিবার রাতে শহরের হাজি মহসিন রোড়ের ডিএন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুসান চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকার সফিকুর রহমান পাটোয়ারীর ছেলে।
স্বজনরা জানান, সন্ধ্যার পর বাসা থেকে শুসান মোটরসাইকেল নিয়ে বের হয়। এরপর হাজি মহসিন রোড়ের ডিএন স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয়রা গুরুতর আহত সুশানকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়। সেখানে তান অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুশান।
সুশানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও সতীর্থদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রোববার বাদ আছর চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদে শুসানের জানাজা হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক পিকআপের চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি।


এই বিভাগের আরও খবর