শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের যোগদান

reporter / ৩৬৭ ভিউ
আপডেট : বুধবার, ১ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  চাঁদপুরের নবাগত ২২তম জেলা প্রশাসক কামরুল হাসান যোগদান করেছেন।
বুধবার (০১ জুন) দুপুরে তিনি  সড়ক পথে ঢাকা থেকে চাঁদপুর সার্কিট হাউজে  এসে পৌঁছান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছামৎ রাশেদা আক্তার নবাগত জেলা প্রশাসককে ফুলে দিয়ে বরণ করেন।
পরে তিনি একই স্থানে চাঁদপুর জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে পরিচিত সভা করেন।
এদিকে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানকে চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করায় অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন।  সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জেলা প্রশাসকের যোগদানের ছবি দিয়ে অভিনন্দন জানান।
প্রসঙ্গত, জেলা প্রশাসক পদে পদায়নের পূর্বে মো.  কামরুল হাসান স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) পদে কর্মরত ছিলেন।


এই বিভাগের আরও খবর