শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে পিএসিটিএ প্রকল্প অবহিতকরন সভা

reporter / ২৪৭ ভিউ
আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

নিজ জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে
—অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন 
নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতির বিরুদ্ধে অংশগ্রহণমূলক পদক্ষেপ: স্বচ্ছতা এবং জবাবদিহিতা (পিএসিটিএ)  প্রকল্প অবহিতকরণ সভা সম্পন্ন হয়েছে।
রবিবার (৩১ জুলাই) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ইমতিয়াজ হোসেন। তিনি বলেন, দূর্নীতি কোন নতুন কোন বিষয় নয়। অনেক আগে থেকেই দুর্নীতি ছিলো। এ দুর্নীতি সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হবে। দুর্নীতির দিক দিয়ে আশপাশের রাষ্ট্রের তুলনায় অনেকটাই ভালো রয়েছে৷ গত ৫বছর থেকে দুর্নীতির বিরুদ্ধের বাংলাদেশের অনেক ভালো অবস্থান রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে বর্তমানে সরকার আরো অনেক ভালো ভালো কাজ করছে। রাতারাতি এদেশ থেকে দুর্নীতি চলে যাবে বলা কঠিন। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। তাদেরকে শুরু থেকেই যদি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করার জন্যে উদ্ধুদ্ধ করা হয় তাহলে আরো ভালো হবে। আন্তরিকতা না থাকলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। নিজ নিজ জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
সনাক সভাপতি শাহানারা বেগম এর সভাপতিত্বে ও সনাক সদস্য অধ্যক্ষ মোশাররফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস প্রমূখ।


এই বিভাগের আরও খবর