নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল সোমবার বিকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ও আচরণ বিধি বিষয়ে সকল প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ০১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন এবং মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। এসময় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন, এনএসআই উপ পরিচালক শাহ মোঃ আরমান সহ জেলা পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া, আবু হানিফ অভি।