শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

reporter / ৩৫৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল  মঙ্গলবার (১১ জুলাই)  চাঁদপুর জেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
“Unleashing the power of gender equality: uplifting the voices of women and girls to unlock our world’s infinite possibilities” অর্থাৎ ” জেন্ডার সমতাই শক্তি : নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন ” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক ডা: মো: ইলিয়াস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নইম পাটওয়ারী দুলাল , চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ।
আলোচনা শেষে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।


এই বিভাগের আরও খবর