শিরোনাম:
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যু শয্যায় যুবক

reporter / ২৬৪ ভিউ
আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে  বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সবুজ পাটওয়ারী (২৫) নামের এক যুবক বিদ্যুৎস্পষ্টে পুরো শরীর ঝলসে গিয়ে মৃত্যু শয্যায় রয়েছেন। ২৮ নভেম্বর সোমবার রাত সাড়ে দশটার দিকে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পের উত্তর পাশে তহশীলদের বাড়ির পেছনে এই দুর্ঘটনা ঘটে। এমন দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিস সদস্যরা তাকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আহত যুবক উত্তর গুনরাজদি এলাকার পাটোয়ারি বাড়ির মৃত মালেক পাটোয়ারীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও চাঁদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানায়, আহত সবুজ সোমবার রাত দশটার দিকে বঙ্গবন্ধু সড়কস্থ তহসিলদার বাড়ির পিছনে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার সময়  অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীর আগুনে পুড়ে গিয়ে মাটিতে ছিটকে পড়ে। এ সময় বিকট শব্দ শুনে স্থানীয় এলাকার লোকজন তাকে  আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ট্রিপল নাইনে কল দিয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।
এমন ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক
চাঁদপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ জাকির হোসেনের নেতৃত্বে ফায়ার ফাইটার মোঃ রফিকুল ইসলামসহ ৭ জন ফায়ার ফাইটার গঠনাস্থলের ছুটে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা হাসপাতালে প্রেরণ করেন। চাঁদপুর ফায়ার সার্ভিস কর্মীররা জানায় বিদ্যুৎস্পৃষ্টে আহত সবুজের শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে গেছে।
বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর