শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

reporter / ২৩৩ ভিউ
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

রিয়ন দেঃ নানান অভিযোগে শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর দিনভর চালানো এই অভিযানে ৪ প্রতিষ্ঠান থেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৪ সেপ্টেম্বর রোববার শহরের নতুনবাজার ইচুলীঘাট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, মেয়াদোত্তীর্ণ এসেন্স পাওয়ায় জেনিথ সুইটসকে ২০ হাজার, মেয়াদোত্তীর্ন বিস্কুট, কেক ও  চানাচুর পাওয়ায় সোলেমান স্টোরকে ১ হাজার, মিজান স্টোরকে ১ হাজার এবং মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার টাকাসহ সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, জনস্বার্থে আমাদের বাজার তদারকি কার্যক্রম চলমান রয়েছে। সেই তদারকিকালেই নানা অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর