শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

reporter / ৩১০ ভিউ
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে ১ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ এক
জনকে আটক করেছে কোষ্টগার্ড। পরে মোবাইল কোর্টের মাধ্যমে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ মাদক ব্যবসায়ীর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
২৫ জুন রোববার বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
আটককৃত ব্যক্তি মোঃ নাজমুল হোসেন (২৮) চাঁদপুর থানার উত্তর শ্রিরামদি গ্রামের বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক যৌথভাবে সদর উপজেলার মোহনা সংলগ্ন কোম্পানীর চর নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি স্টিল বডি ট্রলার তল্লাশী করে ১ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ মাদক (গাঁজা) ব্যাবসায়ীকে ০৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং স্টিল বডি ট্রলারের নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর