শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে মৃত ও অক্ষম জনিত ১৬ কর্মচারীকে সরকারি ১ কোটি ২৮ লাখ টাকার চেক প্রদান

reporter / ২৫৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

সন্তানদেরকে অবশ্যই ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে —জেলা প্রশাসক কামরুল হাসান
নিজস্ব প্রতিবেদকঃ
  চাঁদপুরে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারি এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতা জনিত ১৬ জনকে ৮ লাখ করে ১ কোটি ২৮ লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক  কামরুল হাসান।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার যে সুশাসন করছেন তার এটা একটা উদাহরণ। বেঁচে থাকার ব্যাপারটা আল্লাহপাক নির্ধারিত করে রেখেছেন। যিনি চলে গেছেন তাঁর পরিবারের জন্যে সমবেদনা জানাচ্ছি। যারা চলে গেছেন তার পরিবারের সদস্যদের অনেক কাজ থেকে যায়। যাদের সন্তান রয়েছে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
উপকারভোগীদের উদ্দেশ্যে ডিসি বলেন, আপনারা সন্তানদেরকে ভালো মানুষতো করবেনই তাদের পড়াশুনার ব্যাপারটা আগেই চিন্তা করে জায়গাটা ঠিক করে দিবেন। আজকে আমি এখানে আপনাদেরকে বলছি নিজের পরিবারের সদস্য মনে করে। সন্তানদেরকে পরিকল্পনা করে যদি পড়াশুনা করাই তাহলে ভবিষ্যতে আর কোন সমস্যা হবে না। সন্তানরা কি করছে তার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান।


এই বিভাগের আরও খবর