শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে যুবলীগের চেয়ারম্যান এবং তাঁর সহধর্মিণীর সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ

reporter / ৩৭৩ ভিউ
আপডেট : রবিবার, ১ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তাঁর সহধর্মিণী অ্যাড. নাহিদ সুলতানা যুথী করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের সুস্থ্যতা কামনা করে চাঁদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ মে রোববার বিকেলে চাঁদপুর জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের যৌথ আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্বক প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের প্রধান মুয়াজ্জিন হাফেজ মাওলানা আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান টুটুল বলেন, আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, মানবিক যুবলীগের প্রবক্তা শেখ ফজলে শামস পরশ এবং তাঁর সহধর্মিণী অ্যাড. নাহিদ সুলতানা যুথী করোনা আক্রান্ত হয়েছেন। আমরা তাঁদের সুস্থ্যতা কামনা করছি।

পাশাপাশি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এছাড়াও শিক্ষা মন্ত্রীর স্বামীর সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ যেন পবিত্র রমজানের উছিলায়ো তাদেরসহ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন।

চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলর আব্দুল মালেক শেখের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য আব্দুল গনি গাজী, আব্দুল আজিজ বাদল, মুকবুল মিয়াজীসহ চাঁদপুর জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।


এই বিভাগের আরও খবর