শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

চাঁদপুরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন দুই কর্মকর্তাসহ ৪জন

reporter / ৩২৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে ২০২১-২০২২ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন দুইজন কর্মকর্তাসহ ৪জন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলায় ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পুরস্কার প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠি হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলেদেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
পুরস্কার প্রাপ্তরা হলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন দাস, জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ জসিম উদ্দিন পাটওয়ারী ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের ফটোকপি মেশিন অপারেটর মোঃ আবুল খায়ের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর