শিরোনাম:
মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ নারী উদ্যোক্তা সম্মেলনে সম্মাননা পেলেন ৭৫ নারী প্রথমবার এইচএসসিতে অংশ নিয়েই উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলব দক্ষিণে এইচএসসিতে পাশের হার ৩৫.২৪, আলিমে ৩১.৬১,শতভাগ ফেল শামসুল হক কলেজ

চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত

reporter / ২৩৭ ভিউ
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম

চাঁদপুরে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তাবোধ জাগ্রত করার লক্ষ্যে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৩টায় বাবুরহাট কলেজ মাঠে তারুণ্যের আলো ও ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপ, চাঁদপুর-এর যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“আজকের সচেতনতা, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অগ্নিনিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা, সামাজিক সচেতনতা এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফায়ার ড্রিল প্রদর্শনী, যেখানে অগ্নিকাণ্ড মোকাবেলার বাস্তব কৌশল ও করণীয় বিষয়সমূহ সরাসরি প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশ্যে বলেন, “বাসায় ফিরে পিতা-মাতাকে সালাম দিতে হবে, বিদ্যালয়ে যাওয়ার সময়ও সালাম দিয়ে যেতে হবে। পিতা-মাতার কথা মানতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং সমাজের বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে।”

তিনি আরও বলেন, “কেউ যেন মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয়। বন্ধুদের মধ্যে কেউ মাদকাসক্ত হলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। খেলার সময় খেলতে হবে, পড়ার সময় পড়তে হবে—এই নিয়ম মেনে চলতে হবে।”

মাদক ও কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “চাঁদপুরে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিপেন্স এর উপ সহকারি পরিচালক মোঃ আব্দুল্লাহ, প্রধান স্কাউট ব্যাক্তিত্ব মোঃ জাহিদুল ইসলাম ফাহিম উডব্যজার বাবুরহাট  স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক,  এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক -শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্কাউট সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সচেতনতা, নিরাপত্তা ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


এই বিভাগের আরও খবর