শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

চাঁদপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

reporter / ৪৮৭ ভিউ
আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা ও দোয়ার আয়োজন করেছে চাঁদপুর জেলা বিএনপি।
মঙ্গলবার ৩০ মে বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, সেলিমুস সালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী।
এসময় জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা ছাত্রদলের সভাপতি  ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ বিএনপি ও অংঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম তার বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। আওয়ামীলীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাংলার মাটি থেকে মুছে ফেলতে চায়। আওয়ামীলীগ কে আমরা বলতে চাই, যত ষড়যন্ত্রই করা হউক বাংলার মাটি থেকে শহীদ জিয়াউর রহমান এর নাম মুছে দিতে দিবেন না জনগন। ১৯৭৫ সালে শেখ মজিব সকল রাজনৈতিক দল বাতিল করে বাকশাল কায়েম করেছিল। আর তখন আওয়ামীলীগকে বলা হতো বাকশাল।
আর  তখন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র করেন। তাই তাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের কারনেই শেখ হাসিনা বাংলার মাটিতে আসতে পেরেছে। আওয়ামীলীগের কলঙ্কের ইতিহাস সারাদিন বললেও শেষ হবে না। আওয়ামীলীগের কম্বল চুরির পর এখন চলছে ভোট চোরের ইতিহাস।
এই ভোট চোর সরকারের পতন ঘটাতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এটাই হোক শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে  আমাদের অঙ্গিকার।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ নিহত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি মাও. জসিম উদ্দিন।


এই বিভাগের আরও খবর