শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জেলা ও দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

reporter / ২৪৮ ভিউ
আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

 নিজস্ব প্রতিবেদকঃ  চাঁদপুর জেলা ও দায়রা জজ  এস.এম.জিয়াউর  রহমানের বদলিজনিত  এবং চীফ  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামসুল ইসলামের পদোন্নতিজনিত   বিদায় সংবর্ধনা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১২ এপ্রিল )  দুপুরে  চাঁদপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে  বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় সমিতির পক্ষ থেকে।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ  এ.টি.এম মোস্তফা কামাল। বক্তব্য রাখেন বিদায়ী জেলা ও দায়রা জজ এস. এম. জিয়াউর রহমান,  চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী, বিদায়ী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ  শামসুল ইসলাম।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপনের পরিচালনায়  অনুষ্ঠানে অন্যান্যদের  মধ্যে  বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবীদের মধ্যে   পিপি   অ্যাডঃ রনজিত রায় চৌধুরী,   অ্যাড জহিরুল ইসলাম, অ্যাডঃ সেলিম আকবর,  অ্যাড: বিনয় ভূষণ মজুমদার ,  অ্যাডঃ আব্দুল লতিফ শেখ,   অ্যাডঃ  আহসান  হাবীব, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ শেখ আবুল খায়ের সালেহ,   অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া,  জিপি   অ্যাডঃ আব্দুর রহমান,  অ্যাডঃ রুমানা আফরোজ খান কান্তা,  অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু,  অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, অ্যাডঃ জসিম পাটওয়ারী প্রমূখ।

বিদায়ী অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন  চাঁদপুরের আইনজীবীরা অনেক ভাল মানের আমরা আইনের বিধান অনুযায়ী আইনের  গোলাম হিসেবে কাজ করেছি।   কাজ করার ক্ষেত্রে গেছে ভুল ত্রুটি থাকবেই। আমরা বিচারক হওয়ার  আগে আইনজীবী ছিলাম ।  আইনজীবী একটি কঠিন পেশা। তৃনমুল থেকেই আজ বিচারক হয়েছি। চাঁদপুরের মাটি অনেক উর্বর।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জজ শিপের বিচারকসহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আইনজীবীগণ।


এই বিভাগের আরও খবর