শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী ক‌মি‌টির সভা অনুষ্ঠিত

reporter / ২২০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী ক‌মি‌টির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় দলীয় কার্যাল‌য়ে অনু‌ষ্ঠিত সভায় সভাপ‌তিত্ব ক‌রেন জেলা আওয়ামী লীগের সভাপতি  নাছির উদ্দিন আহমেদ। এ সময় তি‌নি ব‌লেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অথচ স্বাধীনতাবিরোধী চক্র আজো দেশবিরোধী অপেচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নানামুখী চক্রান্ত করে যাচ্ছে। দেশবিরোধী এই চক্রান্ত মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, আমরাও চাই দ্রুত যেন  জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়।সম্মেলনের মাধ্যমে যদি নেত্রী আমাদের দায়িত্ব দেয় তাহলে থাকবো।আর যদি নতুন নেতৃত্ব আসে তাহলে তাদের সাথে কাজ করবো। মনেরাখবেন যারা ব্যক্তিলীগ করে তারা কখনো আওয়ামীলীগ করে না।আমাদের মনেরাখতে হবে দলের  ঊর্ধ্বে কেউ নয়।
জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. ইউছুফ গাজী, সহ-সভাপতি জেআর ওয়াদুদ টিপু, আব্দুর রশিদ সরদার, সন্তোষ কুমার দাস, আব্দুর রব ভুইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহসান উল্লাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, শাহির হোসেন পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশীদ সাগর, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাসের বাচ্চু পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাঁধা গৌবিন্দ গৌঁপ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সদস্য আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, অ্যাড. বদিউজ্জাম কিরণ, জাকিয়া সুলতানা সেফালী, বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, গাজী মাঈনুদ্দিন, মাহাবুব আলম রিপল প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর