শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

reporter / ২৭৫ ভিউ
আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

কামরুল হাসান রাব্বীঃ চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২৮ মে) বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায়ী জেলা প্রশাসক অনুভূতি ব্যক্ত করে বলেন, আপনারা দূর দূরান্ত থেকে আমার জন্যে ছুটে এসেছেন তারজন্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ভালোবাসার কথা আমি সবসময়ই মনে রাখবো। বদলি আমাতের চাকরির একটা প্রক্রিয়া। সরকার আমাকে আরেকটি জেলাতে কাজ করার সুযোগ দিয়েছেন, এটাতে আমি গর্ববোধ করি। সরকার আমাকে যোগ্য মনে করেছেন বিধায় আমাকে আরেকটি জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, মানুষের কাজ দেখেই আমি মানুষকে চিনেছি। মানুষের কাজ দেখে তাদের সাথে আমার সস্পর্ক হয়েছে। যে যেমন কাজ দেখিয়েছে তার সাথে তেমনই সম্পর্ক হয়েছে।

বিদায়ী সংবর্ধনায় সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, ভালো কাজ করলে মানুষের চোখে কান্না আসে। তিনি ভালো কাজ করেছে বিধায়ই মানুষেররচোখে আজ কান্না এসেছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বলেন, আমার বাবা বলতেন, ‘ যখন তোমার শত্রু বেড়ে যাবে ভাববে তুমি সঠিক রাস্তায় আছো’। আপনিও ভেবে নিবেন আপনার যখন শত্রু হবে তখন ভাববেন আপনি সঠিক পথে আছেন। মুক্তিযোদ্ধার সন্তানকে সংবর্ধনা দিয়ে আমরা গর্ববোধ করি। আসুন সবাই আমরা তেশের জন্যে কাজ করি।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, আহসান উল্লাহ আখন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম চৌধুরী প্রমূখ।

এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর