শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পরিষদে শোক দিবসের আলোচনা সভায়

reporter / ২৫২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছেন
………………সুজিত রায় নন্দী 
বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো 
……… আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী 
এআই শান্তঃ
জা‌তির পিতা বঙ্গবন্ধু ‌শেখ মু‌জিবুর রহমা‌নের ৪৮তম শাহাদাত বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস উপল‌ক্ষে জেলা প‌রিষ‌দের আ‌য়োজ‌নে,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পতবক অর্পণ, আ‌লোচনা সভা, মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
এ উপলক্ষে গতকাল ১৫ আগষ্ট মঙ্গলবার দুপু‌রে জেলা প‌রিষ‌দের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন, বিশ্ব মানবতা ও শান্তির অগ্রদূত। বঙ্গবন্ধু ছিলেন ডায়ানামিক ও ক্যারিশমেটিক গ্রেট লিডার। বঙ্গবন্ধুর অসীম সাহসী নেতৃত্ব তখনকার সময়ে বিশ্বমঞ্চে আলোচিত ছিল। পচাত্তরের পনেরো আগস্ট স্বাধীনতা বিরোধী অপশক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। তারা কেবল ব্যক্তি মজিবকে হত্যা করেছে, কিন্তু মুজিবের আদর্শকে হত্যা করতে পারেনি। আর তাই বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা
মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং
প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী,
এসময় তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার পরিবারের যারা নিহত হয়েছে তাদের মাগফেরাত কামনা করছি। একই সাথে ২০০৪ সালেবিএনপি জামাত সরকারের সময় তারেক রহমানসহ কুচক্রী মহল
জননেত্রী শেখ হাসিনাকে বজুবার হত্যা করার জন্য নীল নকশা তৈরি করেছিলেন। সে বোমা হামলায় আমাদের অনেক নেতা কর্মী নিহত হয়েছেন, আমি তাদের রূহেরও মাগফেরাত কামনা করছি। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান একজন মানবতাবাদী মানুষ ছিলেন। কিন্তু দেশ ষড়যন্ত্রকারীরা ১৫ আগস্টে সেই মানবতাবাদী একজন মহান নেতাকে নির্মম ভাবে হত্যা করেছেন। ১৫ আগস্টের সেই নির্মম ইতিহাসের কথা সবাই জানেন।
জাতির পিতার ন্যায় নীতি এবং আর্দশকে যদি আমরা লালন করি। তাহলে বাংলাদেশ আওয়ামীলীগকে হারানোর সাধ্য কারো নেই। তাই আসুন জননেত্রীর জন্য, বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নের জন্য, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করি।
অন্যন্যের মাঝে আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষন মজুমদার, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ সর্দার, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি  অ‌্যাড‌ভোকেট জ‌সিম উ‌দ্দিন পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মারুফ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এইচ এম আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, মজিবুর রহমান, জয়নাল আবেদীন, হাবিবুর রহমান দুলাল, রওশান বেপারি, জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান হাজী মো. শাহ আলম, মশিউর রহমান লিটু, জেলা সেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান লিটু, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইফতেখার হোসেন ফারুক, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, মাসুদুর রহমান পরাগ।
এসময় জেলা পরিষদের সদস্যবৃন্দ,আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটোয়ারীর বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলিউর রহমান। সবশেষে আগত অতিথিসহ আগত সকলের মাঝে তবারক ও মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়।


এই বিভাগের আরও খবর