শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন প্রতীক পেলেন দুই চেয়ারম্যান প্রার্থী

reporter / ৩৪১ ভিউ
আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর। চাঁদপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই প্রার্থী। একজন হলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক ওচমান গণি পাটওয়ারী এবং আরেকজন ব্যবসায়ী মো. জাকির হোসাইন প্রধানিয়া।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ছিল প্রতীক বরাদ্দ। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। দুই চেয়ারমান প্রার্থীর মধ্যে ওচমান গণি পাটওয়ারী প্রতীক মোবাইল এবং মো. জাকির হোসাইন প্রধানিয়ার প্রতিক আনারস।
এছাড়া ৩৫জন সাধারণ সদস্য ও ১২জন সংরক্ষিত সদস্যদের মাঝেও সকাল থেকে পর্যাক্রমে প্রতিক বরাদ্দ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজেস্ট্রিটগণ।
রবিবার (২৫ সেপ্টেম্বর) ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এই দিন চেয়ারম্যান পদ থেকে ৩জন প্রার্থীতা প্রত্যাহার করেন। তারা হলেন-এম.এ.ওয়াদুদ, তাফাজ্জল হোসেন পাটওয়ারী (এসডু) ও মোঃ নাছির উদ্দিন। এছাড়া যাচাই বাছাই এর দিন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ইউসুফ গাজী মামলার সাজাপ্রাপ্ত আসামী হওয়ার কারণে প্রার্থীতা বাতিল হয়। তিনি পরবর্তীতে আপিল করেন। আপিলও না মঞ্জুর করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের আপিল গ্রহণকারী কর্মকর্তা।
নির্বাচনের নিয়মানুসারে সর্বশেষ চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সদস্য পদে ৩৫জন ও সংরক্ষিত সদস্য পদে ১২জনসহ মোট ৪৯জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটার সংখ্যা ১ হাজার ২শ’ ৭৬জন। নির্দলীয় এ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরও খবর