শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন

reporter / ২২৭ ভিউ
আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২


যাচাই-বাছাই শেষ, চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় নির্বাচনী আমেজ ছড়িয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বিকাল ৩ টা পর্যন্ত ৬ চেয়ারম্যান, ৩৯ জন সাধারন সদস্য ও ১৩ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র পত্র জমা দিয়েছেন।

গতকাল ১৮ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা কামরুল হাসান ও সহকারী রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন
চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মনোনয়নপত্র বাছাই করেন।

যাচাই বাছাই করে ফৌজদারী মামলার আসামি থাকায় আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইউসুফ গাজীর মনোনয়ন পত্র বাতিল করেন। প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর মিল না থাকায় সাধারণ সদস্য পদে (মতলব দক্ষিণ) ৪ নং ওয়ার্ডের প্রার্থী বাদল ফরাজ, ফরাদ হোসেন, ৮নং ওয়ার্ডের তুহিন খান, এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১ নং ওয়ার্ডের মারজানা খানমের
মনোনয়নপত্রটি বাতিল করেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রসাশক কামরুল হাসান।

আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে বর্তমানে
বৈধ প্রার্থী রয়েছে সাধারন সদস্য ৩৬, সংরক্ষিত ১২ ও চেয়ারম্যান ৫ জন।


এই বিভাগের আরও খবর