শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা রোভার স্কাউটের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

reporter / ২৬৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা রোভার স্কাউটের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। গতকাল ৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে  ও বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলা, সহকারী পরিচালক মো: ফিরোজ হাসানের পরিচালনায় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়।
সভায় পূর্ববর্তী ত্রৈবার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। নির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত জেলা রোভারের বিগত তিন বছরের বাস্তবায়িত কার্যক্রমের পর্যালোচনা ও অনুমোদন করা হয়। জেলা কমিশনার, নির্বাহী কমিটির সহসভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও আরএসএল প্রতিনিধি নির্বাচিত করা হয়।
আগামী ২০২২-২০২৫খ্রিঃ ৩ বছর মেয়াদী জেলা রোভারের কমিটি গঠন করা হয়। কমিটি – সভাপতি জেলা প্রশাসক কামরুল হাসান (পদাধিকার বলে), সহ-সভাপতি  শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি-মোঃ রফিকুল্যাহ, কমিশনার চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ , সম্পাদক হাজীগঞ্জ ডিগ্রি কলেজের রোভার স্কাউট লিডার মোঃ নজরুল  ইসলাম, যুগ্ন সম্পাদক  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সহকারী উপাধ্যক্ষ মোঃ ফয়সাল আহম্মেদ ফরাজী,  কোষাধ্যক্ষ চাঁদপুর সরকারী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদারকে নির্বাচন করা হয়।


এই বিভাগের আরও খবর