শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

reporter / ৩২১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর বক্তব্যেকে ধৃষ্টতাপূর্ণ উল্লেখ করে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার ২০ জুলাই বিকেল ৪ টায় চাঁদপুর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ  শহরে বিক্ষোভ মিছিল করে পরে জেলা বিএনপি কার্যালয়ের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হযরত আলীর ঢালীর সভাপতিত্বে যুগ্ম আহ্ববায়ক মেরাজ আহমেদ চোকদার এর পরিচালন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ মাঝি, খোকন মিয়াজি, সন্মানিত সদস্য ফজলুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওসমান খান, আবু সুফিয়ান মিয়াজী, জেলা সদস্য জাকির হোসেন, মেহেদী হাসান, আকাশ সরকার, দেলোয়ার হোসেন, মাসুদ বেপারী, আক্তার হোসেন, আব্দুল হালিম, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদ সোহাগ ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউসার আহমেদ, ৭নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম চোকদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি জসিম পাটোয়ার, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাশেদ মাঝি, ১০নং ওয়ার্ডের সভাপতি মাহফুজ,১১নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মিরাজ তালুকদার কল্যাণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদ, লক্ষ্মীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক শরিফ শেখ, ১৩নং হানারচর ইউনিয়নের সভাপতি ইউসুফ গাজী,  সাধারণ সম্পাদক সবুজ বেপারী, শাহ মামুর পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা নুর আলম,বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, শিষ্টাচার আওয়ামী লীগের মধ্যে জন্মলগ্ন থেকেই অনুপস্থিত। মান্নাফী যদি তাঁর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে প্রত্যাহার না করে, দেশবাসী এবং দেশনায়ক তারেক রহমান মহোদয়ের কাছে ক্ষমা না চান তাহলে বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর এর জবাব রাজপথে দেবে।
জানা যায়, রোববার জাতীয় প্রেসক্লাবের এক সভায় মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, ‘তারেক জিয়া একজন কুলাঙ্গার। সে বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম ধরে কথা বলে। শেখ মুজিব বলার ধৃষ্টতা দেখায়। তাকে কোনদিন দেশে আসতে দেওয়া হবে না। আর যদি আসে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর জিভ কর্তন করবে।


এই বিভাগের আরও খবর