শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর টাস্কফোর্সের অভিযানে ১০ জেলে আটক

reporter / ২৪৫ ভিউ
আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
 চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১০ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। এর মধ্যে ৮ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আর বাকী দুই জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
শনিবার (২৫ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহনকারী চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-ফারুক প্রধানিয়া (৩৫), মহরম গাজী (৩৫), শাকিল মিজি (২২), মোহন গাজী (২২), শাহা মিজি (৪৫), বাচ্চু (২৫), মনির হোসেন (১৮), সবুজ (৩০)। অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলেন- মো. মাসুদ (১৪) ও সোহেল (১৪)। এসব জেলেদের বাড়ী চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায়।
ওসি কামরুজ্জামান বলেন, শুক্রবার (২৪ মার্চ) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পদ্ম-মেঘনার অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ১০ জেলেকে আটক করা হয়। একই সময় ৫ লাখ ৭ হাজার ৩০০ মিটার কারেন্ট জাল, এটি মাছ ধরার নৌকা ও ৪৫ কেজি জাটাকা জব্দ করা হয়। জব্দকৃত নৌকা কোস্টগার্ড হেফাজতে এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া জব্দকৃত জাটকাগুলো গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
জাটকা রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীর বিরুদ্ধে ২ বছরের সর্বোচ্চ কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দন্ডের বিধান রয়েছে।


এই বিভাগের আরও খবর