সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাসারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বদরুল আলম চৌধুরী,
জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রেবেকা সুলতানা বকুল প্রমুখ।
উল্লেখ্য: আগামী নির্বাচনকে সামনে রেখে
দলের কর্মীদের প্রশিক্ষিত করা, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা, আওয়ামী লীগ, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা, দলের ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বৃদ্ধি করা পরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।