শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর নৌ থানার পুলিশের অভিযানে ৬ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৬

reporter / ৩১৮ ভিউ
আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
smart

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর নৌ থানার পুলিশের পৃথক পৃথক অভিযানে ৬ হাজার মিটার কারেন্ট জালসহ  আটক-৬ এর খবর পাওয়া গেছে। নৌ থানার পুলিশের সুত্রে ৯ এপ্রিল শনিবার সকালে এ তথ্য জানিয়েছে।

নৌ থানার সুত্রে জানা যায়,গত  ৮ এপ্রিল রাত ১১টায় নৌ থানার এস আই রেদওয়ান সঙ্গীও ফোর্স নিয়ে মেঘনা নদীর অভিযান চালিয়ে ৪ জন জেলে কে আটক করেন।

আটককৃতরা হলেন মতলব উত্তর উপজেলার মহনপুর গ্রামের মনির হোসেন(৪০) পিতা, আবদুর রহিম প্রধান,রনি  (১৮) পিতা আবদুল হক,আশরাফুল ইসলাম(১৪) পিতা, হবি মিয়াজী,মোকারম হোসেন (১৪),পিতা আরিফ হোসেন। এর মধ্যে দুই জন জেলে অপ্রাপ্ত বয়স দেখে মুছলেকা রেখে পারিবারের কাছে হস্তান্তর করেন।

এদিকে গত  ৮ এপ্রিল বিকেল ৫ টায়  নৌ থানার এস আই বাবুল বালা সহ সঙ্গীও ফোর্স নিয়ে মেঘনা নদীর অভিযান চালিয়ে ২ জন জেলে কে আটক করেন। আটককৃতরা হলেন, শরিয়তপুরে জেলার চর আতরা ইউনিয়নে উজ্জ্বল চোকদার (২০) পিতা আবুল হোসেন চোকদার, কামাল হোসেন(১৭) আলী চোকদার।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কামরুজ্জামান দিকনির্দেশনায় ও নৌ থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে  পৃথক পৃথক অভিযান পরিচালনা করে  ৩ হাজার মিটার কারেন্ট জাল সহ ৬ জন জেলে কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর