শিরোনাম:
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুর পৌর এলাকায় যাত্রীভাড়া বৃদ্ধির প্রতিবাদে যুব ইউনিয়নের গণস্বাক্ষর কর্মসূচী চলছে

reporter / ২৭৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তিঃ চাঁদপুর পৌর এলাকায় ইজিবাইক ও সিএনজিতে যাত্রীভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে দ্বিতীয় দিনের মতো  গণস্বাক্ষর কর্মসাচী ৪ নভেম্বর, শুক্রবার বিকাল  ৪টায় শহরের বড়স্টেশন মোলহেড, স্ট্যান্ড রোড, পালবাজার মোড়,পালবাজার, জেএম সেনগুপ্ত রোড, পথচারীসহ বিভিন্ন শ্রেণি – পেশার নাগরিকদের স্বাক্ষর সংগ্রহ করা হয়।
 এ সময় উপস্হিত ছিলেন, বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড চন্দ্র শেখর মজুমদার, কমিউনিস্ট পার্টির নেতা বিশ্বজিৎ দাস,জেলা যুব  ইউনিয়নের সহসভাপতি রনজিত সরকার, জেলা যুব ইউনিয়নের নেতা,  গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান বাস্তবায়ন কমিটির আহবায়ক সৌরভ ও সদস্য সচিব মানিক খান, যুব নেতা কাউসার গাজী, ফয়সাল খান, ছাত্র ইউনিয়ন নেতা টিপু সুলতানসহ আরও অনেকে।
এ সময় নেতৃবৃন্দ পৌর নাগরিকদের উদ্দেশ্যে  বলেন, সম্প্রতি চাঁদপুর পৌর এলাকায় ইজিবাইক ও  সিএনজিতে অযৌক্তিকভাবে ভাড়াবৃদ্ধি করা কোনভাবেই উচিৎ হয় নি।সাধারণ মানুষ আজ দিশেহারা। আর্থিক দৈন্যতায় মানুষ আজ পর্যুদস্ত। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দুর্নীতিবাজ ও লুটেরা ছাড়া সকল মানুষ চরম সংকটে রয়েছে। এর পাশাপাশি গরীব চালক ভাইয়েরাও একই ভাবে সংকটে আছে।তাই এ দূরবস্হায় সবাই সাফার করছে। এ জায়গায় পৌর মেয়র মহোদয় কিছু কার্যকর পদক্ষেপ নিতে পারতেন। তিনি যদি লাইসেন্স নবায়ন ফি ও নতুন লাইসেন্স ফি ৫০০০/ টাকায় মধ্যে জমা নেন,তাহলে এ জায়গায় মালিক-চালকদের সাশ্রয় হতো। এবং তিনি পৌরসভায় সকল ধরনের চাঁদা উত্তোলন বন্ধসহ চাঁদপুর-ফরিদগঞ্জ টোল আদায় বন্ধের ব্যবস্হা নিলে ভাড়া বৃদ্ধির প্রয়োজন থাকতো না। আমরা মনে করি একজন বিচক্ষণ ব্যক্তি। তিনি এ বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্হা গ্রহণ করবেন এবং অবিলম্বে যাত্রী হয়রানী বন্ধ করবেন।
বক্তারা আরও বলেন একটি পরিবারের ৪/৫ জন লোক যদি যাতায়ত করেন তাহলে প্রতি পরিবারের কমপক্ষে ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা অতিরিক্ত টাকা পকেট থেকে যাবে যা কোনভাবেই কাম্য নয়। তাই মানুষের কষ্ট লাঘব করতে ও সংক্ষুব্দতা কমাতে চাঁদপুর পৌর এলাকার যাত্রীভাড়া পূর্বের জায়গায় নিয়ে আসতে হবে।


এই বিভাগের আরও খবর