শিরোনাম:
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুর মেরিন টেকনোলজি’র শিক্ষার্থীদের মানববন্ধন

reporter / ২৭১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
দু’দফা দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এর শিক্ষার্থীরা।
বৃহস্প‌তিবার ১০ নভেম্বর সকা‌লে চাঁদপুর প্রেসক্লা‌বের সামনে দু’ দফা দাবির বিষয় তু‌লে ধ‌রে বক্তব‌্য রা‌খেন চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থী রা‌কিবুল হাসান শাহাদাৎ হোরসন সানী আলম,সোহান হোরসন,কাউছার মিয়া,সাই‌জিদ ভূঁইয়া,আসলাম হো‌সেন ও মো.রাব্বী।
শিক্ষার্থী‌দের দাবি সমূহ: ২০১০ সাল হতে অদ্যাবধি ও ভবিষ্যতে আইএমটিসমূহ থেকে পাশকৃত ডিপ্লোমা।মেরিন ইঞ্জিনিয়ারদের বিনা শর্তে সরাসরি সিডিসি প্রদান। Merchant ship-এ ১২ মাস সী-সার্ভিস সম্পন্ন করার পরে COC Class-3 পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান।
মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন,‘ বর্তমা‌নে বাংলা‌দেশের বি‌ভিন্ন ব‌্যাং‌কে ডলা‌রের ঘাট‌তি পাওয়া গে‌ছে। একজন মে‌রিন ই‌ঞ্জি‌নিয়ারের মা‌সিক বেতন ৫ শ ডলার থে‌কে শুরু। ২০১০ সাল থে‌কে এই পর্যন্ত আমা‌দের ২ হাজার ৪ শ জন শিক্ষার্থী সি‌ডি‌সি থে‌কে ব‌ঞ্চিত। ’
প্রতিমা‌সে ২হাজার ৪ শ জন য‌দি ৫ শ ডলার ক‌রে বাংলা‌দে‌শে আনত,ত‌বে দে‌শে দশ বছ‌রের সেই ডলাা‌রের প‌রিমাণ কত হত? সাধারণ বি‌বেকবান মানুষ সেই ডলা‌রের হিসাব সহ‌জেই বুঝ‌তে পার‌বেন।
অভিজ্ঞতার আ‌লো‌কে এ সকল মে‌রিন ই‌ঞ্জি‌নিয়ার‌দের বেতন ১৫ হাজার ডলার পর্যন্ত হ‌তে পা‌রে। ডি‌প্লোমা মে‌রিন ই‌ঞ্জি‌নিয়ার‌দের সি‌ডি‌সি প্রদান না করায় দে‌শের অর্থনী‌তি‌তে কি প‌রিমাণ ক্ষ‌তি হ‌য়ে‌ছে।


এই বিভাগের আরও খবর