শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর সদরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন

reporter / ৩৩১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

পুজা কে কেন্দ্র করে অপপ্রচারে লিপ্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে 
—— পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার 
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল সোমবার  শারদীয় দূর্গোৎসবের মহাঅষ্টমীতে চাঁদপুর জেলার সদর মডেল থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।
এসময় তিনি উপস্থিত সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটি-কে পুলিশ সুপার বলেন- সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব।পূজাকে কেন্দ্র করে কিছু লোক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য ও ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে। যার ফলে সাম্প্রদায়িক ভুল বোঝা-বুঝির সৃষ্টি হতে পারে। এই ধরনের সকল অপপ্রচার রোধে জেলা পুলিশ, চাঁদপুরের একটি বিশেষ টিম সার্বক্ষণিক সোশ্যাল মিডিয়া মনিটরিং এ আছে। যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পূজা কে কেন্দ্র করে এধরনের অপপ্রচারে লিপ্ত হন তবে তাদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
আপনার এলাকায় যদি কোন ব্যক্তি এধরনের অপপ্রচার করে থাকে তবে আমাদের অফিশিয়াল ফেসবুক পেইজে ম্যাসেজের মাধ্যমে জানাতে পারেন অথবা পুলিশ কন্ট্রোল রুম, চাঁদপুরের মোবাইল নাম্বার (০১৩২০-১১৬৮৯৮) কল করে জানাতে পারেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর