শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর সদর উপজেলার ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

reporter / ৮৯২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার পরিষদের উন্নয়ন তহবিল থেকে ও উপজেলা পরিষদের আয়োজনে ১৪ টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের (ছাত্রী) মাঝে প্রিউড কালীন সময়ে নিরাপদ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
২২ আগস্ট মঙ্গলবার সকাল ১ টায়  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান নাজিম  সদরের ১৪ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের (ছাত্রী) প্রিউড কালীন সময়ে নিরাপদ থাকতে  স্বাস্থ্য সম্মত  স্যানিটারি ন্যাপকিন স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের  হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি আবিদা সুলতানা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, সাবেক প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী , গিয়াস উদ্দিন মিলন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক পারুল আক্তার প্রমুখ।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর