শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

reporter / ৭৬৪ ভিউ
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা চালু করলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা চালু করলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

সুমন আহমেদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসন (মতলব উত্তর–দক্ষিণ) থেকে মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা রাজনৈতিক প্রচারণা জোরদার করতে নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন ঘোষণা করেন।

ওয়েবসাইটের ঠিকানা www.tanvirhuda.com। সাইটটিতে তার রাজনৈতিক কার্যক্রম, মতামত, নেতাকর্মীদের জন্য পরামর্শ দেওয়ার সুযোগ, যোগাযোগের তথ্য ও গুরুত্বপূর্ণ লিংকসমূহ রাখা হয়েছে।

তানভীর হুদা তার উদ্বোধনী বার্তায় বলেন, প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ থেকে আমার রাজনৈতিক প্রচারণার একটি নতুন অধ্যায় শুরু হলো। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনকে সামনে রেখে উদ্বোধন করলাম আমার অফিসিয়াল ওয়েবসাইট www.tanvirhuda.com। সাইটটি নিয়মিতভাবে আপডেট করা হবে ইনশাআল্লাহ। সবাই সাইটটি ভিজিট করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনাদের পরামর্শই এই সাইটটিকে আরও উন্নত ও কার্যকর করতে সাহায্য করবে।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এ ওয়েবসাইট চালুর মাধ্যমে তানভীর হুদার রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। আমাদের নেতা তানভীর হুদা এই ওয়েবসাইটের মাধ্যমে নেতাকর্মীসহ সাধারণ জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করতে পারবেন। বিএনপি’র সকল দিকনির্দেশনা ও তথ্য এখান থেকেই পাওয়া যাবে।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা বলেন, ডিজিটাল মাধ্যমের ব্যবহার এখন রাজনৈতিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তানভীর হুদা এ পদক্ষেপের মাধ্যমে দলকে আরও এগিয়ে নিতে পারবেন।

ছবি ক্যাপশন :
রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা চালু করলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।


এই বিভাগের আরও খবর