শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চেয়ারম্যান সেলিম খানের নামে মামলা দায়ের করছে দুদক

reporter / ৩০৪ ভিউ
আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার (১ আগস্ট) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আতাউর রহমান  বাদী হয়ে চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে  মামলাটি দায়ের করেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চাঁদপুর সদরের ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খানের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৩১ জুলাই) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, চাঁদপুর সদরের ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এ কারণে কমিশনের অনুমোদনক্রমে তার বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়।
এরপর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। এতে দেখা যায়, ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপন এবং অবৈধ উপায়ে মোট ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য গোপন করেছেন। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
সুত্র-খবর বাংলানিউজ২৪.কম।


এই বিভাগের আরও খবর