শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল

reporter / ২২৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

 বিভিন্ন সংগঠনের পৃথক পৃথক আয়োজনে সহকর্মী ও শুভাকাক্ষীদের শ্রদ্ধা-ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
৬৭ তম জন্মদিনে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়াও সরাসরি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামীলীগের নেতাকর্মীরা, সমর্থক, সাংবাদিকসহ বিভিন্ন মহল নানাভাবে শুভেচ্ছা তাকে জানান।
জন্মদিনে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া ও কেক কাটার আয়োজন করা হয়।
নিজের জন্মদিনে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, জন্মদিন মানে জীবন থেকে একটি বছর ঝড়ে যাওয়া। পৃথিবীর থেকে একটি বছর কমে যাওয়া। তবুও জন্মদিন পৃথিবীর সবার কাছে শ্রেষ্ঠ একটা দিন।’
তিনি আরও বলেন, ‘জন্মদিন নিয়ে বিশাল আয়োজন হবে, সেটা আমার পছন্দ না। ছোট ও সাধারণ হয়েই সব সময়ই দিনটি উপভোগ করতে চাই।’
দেশ ও মানবতার সেবায় জোড়ালো ভূমিকা রাখতে সফল এই রাজনীতিবিদ সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে বিশেষ এই দিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য: আবু নঈম পাটওয়ারী দুলাল মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে তিনি সর্বমহলে সুপরিচিত ও সমাদৃত।


এই বিভাগের আরও খবর