শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

জাতীয় শোক দিবস ও জাতির পিতার শাহাদত বার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করণ সভা

reporter / ৪৩৫ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

জাতীয় শোক দিবসের কর্মসূচি যথাযথ পালন করা হবে — জেলা প্রশাসক কামরুল হাসান
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন সভার শুরুতে দিবস গুলো যথাযথভাবে পালনে সরকারের গৃহীত কর্মসূচি উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, করোনা মহামারি কারণে গত দু’বছর সরকারিভাবে নানা বিধি-নিষেধ এবং লকডাউন থাকায় দিবসের কর্মসূচি গুলো কিছু নিয়মের মধ্যে পালন করতে হয়েছে।
যেহেতু দেশে করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, সেহেতু এবারের সকল কর্মসূচি যথাযথ পালন করা হবে। সরকারি কর্মসূচির পাশাপাশি স্থানীয়ভাবে এই দিবসকে ঘিরে যেসব কর্মসূচি পালন করা হয় ঐ সকল কর্মসূচিও পালন করা হবে।
বিশেষ করে বিদ্যুৎ সাশ্রয়ে রাতের কর্মসূচি গুলো দিনের আলোতেই সম্পূর্ণ করতে হবে।
জেলা প্রশাসক বলেন, কর্মসূচি পালনের ক্ষেত্রে অবশ্যই পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। আমরা বহু যোদ্ধাকে হারিয়েছি, যেসব মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছেন, তাদের মধ্যে বেশিরভাগই বয়সের কারণে স্বাভাবিক চলাফেরায় কষ্ট হচ্ছে। কাজেই মুক্তিযোদ্ধারা যেকোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদের প্রতি সকলকেই যত্নবান হতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঐদিন সরকারি ছুটি রাখা হয়েছে। আমি আশা করব সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা দিবসটির কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। এক্ষেত্র কোন ধরনের অবহেলা গ্রহণযোগ্য হবে না। এদিনের সভায় সরকারি গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা অনুপস্থিত থাকায়, জেলা প্রশাসক কামরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের অনুপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেন বাহার, বিশিষ্ট লেখক ও ছড়াকার ডাঃ পীযুষ বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী প্রমূখ।
এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
সভায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর