শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের সাথে চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

reporter / ৩৫৭ ভিউ
আপডেট : রবিবার, ২২ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও মহাসচিব মো. মজিবুল হক চুন্নু এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। গতকাল শনিবার বেলা ১২টায় বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করা হয়।
জাতীয় পার্টির মহাসচিব মো. মজিবুল হক চুন্নু এমপি বলেন, দল করলে ত্রুটি-বিচ্যুতি থাকবে। তার পরও দলকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকল দায়িত্ব। আগামীতে চাঁদপুরে জাতীয় পার্টির বিভাজন দূর করতে সকলে সাথে কেন্দ্রীয় জাতীয় পার্টি বসবে। একক আধিপত্য বিস্তার করে দলকে চলাতে দেওয়া হবে না। আগামীতে সম্মিলিত ভাবে চাঁদপুরে জাতীয় পার্টির কমিটি গঠন করা হবে।
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব বেলাল হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সফি উল্যাহ সফি, যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুল হামিদ ভাষানী, সদস্য জিয়াউর রহমান বিপুল, বি এম নুরুজ্জামান।
চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি, সদস্য অ্যাড. মোহাম্মদ মহসীন খান, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খান, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ প্রমুখ।
চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য মো. দেলোয়ার হোসেন খান, গোলাম মোস্তফা নিজুম পাটওয়ারী, মো. কামরুল ইসলাম, মুনসুর আহমেদ, শাহাজাহান বেপারী সাজু, হারুনুর রশীদ বাচ্চু, সফিক মিয়া, সাগর মিয়া, হারুন গাজী, আব্দুর রহমান ভূঁইয়া, মিজানুর রহমান গাজী, সিরু ছৈয়াল, মো. হারুন বেপারী, নূরুজ্জামান কালু, জামিল আহমেদসহ আরো অনেকে।


এই বিভাগের আরও খবর