নিজস্ব প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ইয়াবাসহ ১ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি জানায়, ৫ সেপ্টেম্বর সোমবার ৬ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে সদর মডেল থানাধীন বড় ষ্টেশন রোড এর রেলওয়ে কিন্ডার গার্টের স্কুলের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী জয় বর্মন (২৪), পিতা-মৃত খোকন চন্দ্র বর্মন, মাতা-শীলা রানী বর্মন, সাং-রাম শংকরপুর, ১২নং ওয়ার্ড, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-শাহানারা আক্তার শানুর ভাড়াটিয়া, শহীদ জাবেদ সড়ক, ম্যাচ ফ্যাক্টরী, ১০নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা-চাঁদপুরকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।