নিজস্ব প্রতিবেদকঃ
ঈদের আনন্দ সকলের মধ্যে ভাগাভাগি করে নিতে চাঁদপুর জেলা পুলিশ এর সকল ইউনিটের পুলিশ সদস্য, সিভিল স্টাফ ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেন চাঁদপুরের পুলিশ সুপার জনাব মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।
পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ জানান- সরকারি দায়িত্ব পালনের কারণে অধিকাংশ পুলিশ সদস্য ঈদে বাড়ি যেতে পারে না। আমরা চাইলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে নিজ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারি না। বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরির সুবাদে চাঁদপুর জেলা পুলিশ আমার কাছে নিজ পরিবার চেয়ে কোন অংশে কম নয়। তাই ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্য জেলা পুলিশ, চাঁদপুর পরিবারের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য একই রঙের পাঞ্জাবি ও একই ডিজাইনের শাড়ি পরিধান করে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবো। চাঁদপুর জেলা পুলিশ একটি পরিবার, একটি বন্ধন, একই সূত্রে গাঁথা।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)পলাশ কান্তি নাথ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইয়াসির আরাফাত, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।